মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
জাতীয়

কুড়িগ্রামে তেঁতুল গাছের ডালে আবারও ভাইরাল সাজেদা বেগম

কুড়িগ্রামে আবারও তেঁতুল গাছের ডালে বসে ভাইরাল সাজেদা বেগমের ঘটনা।

কুড়িগ্রামে তেঁতুল গাছের ডালে আবারও ভাইরাল সাজেদা বেগম

কুড়িগ্রামের উলিপুরে আবারও একটি তেঁতুল গাছের মগডালে বসে ভাইরাল হয়েছেন সাজেদা বেগম। সোমবার সকালে গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাজেদা বেগমকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ের তেঁতুল গাছের ডালে বসে থাকতে দেখা যায়। প্রথমে এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে তাকে দেখতে পান। এরপর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

প্রায় তিন ঘণ্টা গাছের ডালে অবস্থান করার পর সাজেদা বেগম হঠাৎ গাছ থেকে পুকুরে ঝাঁপ দেন। পরে স্বজনরা তাকে পুকুর থেকে তুলে বাড়িতে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করেন এবং তাদের মতে, ‘জিনের আছর’ রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ মে একইভাবে সাজেদা বেগম ওই গাছের মগডালে উঠে বসেছিলেন। সেদিন ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নামানোর চেষ্টা করলে তিনি আবারও পুকুরে ঝাঁপ দেন।

সাজেদা বেগম উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা এবং মো. আবু সাইদের স্ত্রী।

বিজ্ঞাপন