শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, ৪ জন একই পরিবারের সদস্য

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, ৪ জন একই পরিবারের।

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, ৪ জন একই পরিবারের সদস্য

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

রৌমারী থানার ওসি কাউসার আলী জানান, মহাসড়কে দাড়িয়ে থাকা অটোরিকশাকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচজন নিহত হন।

নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। তারা হলেন শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের লিপি খাতুন, তার ছেলে রিশাদ, মেয়ে তুবা এবং লিপির বোন শরিফা বেগম।

বাকি একজন অটোরিকশা চালক। তার পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত এক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ জানান, নিহতদের মধ্যে ৪ জন একই পরিবারের সদস্য এবং আহত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন