বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠানোই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে রোহিঙ্গা সংকট নিয়ে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হবে। তিনি বলেন, "বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সক্রিয় ভূমিকা ছাড়া এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয়।"
তিনি মানবাধিকার সংস্থা এবং শক্তিশালী রাষ্ট্রগুলোকে রোহিঙ্গাদের দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "রোহিঙ্গাদেরকে রক্ষা করতে হবে, তবে তার আগে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে।"
তিনি প্রত্যাবাসনকে রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান হিসেবে উল্লেখ করেন।