মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
রাজনীতি

ফ্যামিলি কার্ড বিতরণে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে বিভ্রান্তির অভিযোগ করেছেন।

ফ্যামিলি কার্ড বিতরণে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বুধবার অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, একটি গোষ্ঠী ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি বলেন, 'সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে।'

প্রধানমন্ত্রী আরও জানান, 'যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। পাচার রোধ করতে পারলে টাকার অভাব হবে না।'

তিনি এই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বাজেট বলার প্রসঙ্গে বলেন, 'তারা জনগণের বন্ধু নয়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।'

চা শ্রমিকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, '২ লক্ষ টাকা করে ৫০ জন চা শ্রমিককে ঘর নির্মাণের জন্য দেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন চা শ্রমিকের সন্তানদের স্কলারশিপ দেওয়া হয়েছে।'

কৃষক কার্ড প্রসঙ্গে তিনি বলেন, 'বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে।'

বিজ্ঞাপন