আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) গৌরনদীর বাটাজোড়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে নির্ধারিত সব পরিবার ফ্যামিলি কার্ড পাবে। তিনি বলেন, সব উপজেলার ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে।
এছাড়া, দেশের উন্নয়নে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজে অনেক পরিবর্তন আসবে।
নারীদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বী করতে সরকার কাজ করছে। তিনি জানান, এবার নারীদের জন্য অনার্স পর্যন্ত বিনা বেতন ও ভালো রেজাল্ট করা মেয়েদের বৃত্তি দেওয়া হবে।
এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, সবাই যেন ভালো থাকতে পারে, এটাই সরকারের রাজনীতি। কোন ভেদাভেদ নয়, মানবিকতার ভিত্তিতে সকল ধর্মের মানুষকে নিয়ে সরকার এগিয়ে যেতে চায়। জনগণ পাশে থাকলে কোন বাঁধা সরকারকে দমাতে পারবে না বলেও জানান তিনি।