প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে তিনি সফরে বের হন।
এই সফরে প্রধানমন্ত্রী জেলা সদরসহ তিনটি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যপক্ষ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন।
এছাড়াও, সফরকালে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে অনুদান ও সম্মানী প্রদান করার পরিকল্পনা রয়েছে।
শপথ নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জে প্রথম সফর। সফরের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।