চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা, সড়ক পরিবহন ও শ্রম আইন যথাযথ বাস্তবায়নসহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করা হয়। বক্তারা পরিবহন চালকদের অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময়, চালক ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা। সভায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইন উপদেষ্টা, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।