রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় আহত ৫, তদন্ত চলছে

ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় আহত ৫, তদন্ত চলছে

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় পাঁচজন আহত হয়েছেন। শনিবার ভোরের দিকে ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির কোয়াড অ্যানেক্সেসের কাছে এই হামলার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হামলায় একাধিক সন্দেহভাজন জড়িত ছিলেন এবং আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখা হয় এবং সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দেয়। তবে তদন্তের অংশ হিসেবে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এ ঘটনায় নিকটস্থ চেস্টারফিল্ড কাউন্টি পুলিশকে যেকোনো তথ্য জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, এই গোলাগুলি বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টার শুরুর ঠিক দুই দিন আগে ঘটে।

বিজ্ঞাপন