বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর সবুজবাগের বরদ্দেশরী কালীমাতা মন্দিরে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না; নেতাকর্মীদেরও সচেতন হতে হবে। তিনি বলেন, "বর্জ্য নিয়ে কোনো রকম গাফিলতি যদি করেন, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।"
এ সময়, মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি জানান, মাদক ব্যবসায়ীদের প্রশ্রয়দাতাদের চিহ্নিত করে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।