রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চিকিৎসাসেবায় সিন্ডিকেট নির্মূলের অঙ্গীকার ফরহাদ হোসেন আজাদের

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ চিকিৎসাসেবায় সিন্ডিকেট নির্মূলের অঙ্গীকার করেছেন।

চিকিৎসাসেবায় সিন্ডিকেট নির্মূলের অঙ্গীকার ফরহাদ হোসেন আজাদের

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে এক মতবিনিময় সভায় চিকিৎসাসেবা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূলের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, "চিকিৎসা ক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে, তারা যত শক্তিশালীই হোক, আমরা তাদের নির্মূল করবই।" প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান।

ফরহাদ হোসেন আজাদ বলেন, "হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে পরিচালনা করা সম্ভব নয়।" তিনি উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে।

সভায় তিনি জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। "আশা করি শিগগিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারব," বলেন তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "যেদিন আলাদা মত থাকবে না, ওইদিন ক্ষমতাসীন যে কোন দল বলি, সরকার বলি, আর লাইলে থাকবে না।"

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, "পঞ্চগড়ে ১০০ জনকে পরীক্ষা করলে অন্তত ১০ জনের ক্যান্সার ধরা পড়বে।" সারজিস আলম আরও জানান, পঞ্চগড়ের মহাসড়কটি দুর্ঘটনার জন্য মরণঘাতী হয়ে উঠেছে।

সভায় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন