শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত

পঞ্চগড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে দুজন নিহত হন এবং রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৃতীয়জন।

নিহতরা হলেন সায়মন ইসলাম সাদিক (১৬), রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭)। তারা তিনজনই স্থানীয় একটি ফাজিল মাদরাসার ১০ শ্রেণির শিক্ষার্থী।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, ‘সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহও একই প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন