গাজীপুরের কালিয়াকৈরে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও তাদের সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার সফিপুর ফ্লাইওভার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় পরিবারের সদস্যরা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তারা ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।