বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছেন।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদারসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন ৮৫ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার, যিনি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের বাসিন্দা। অপরজন ৩৫ বছর বয়সী ওবায়দুর খন্দকার, যিনি গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহমুদ জানান, মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার একটি পিকআপে করে মালামাল নিয়ে মোংলায় যাচ্ছিলেন। ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি পিকআপের পেছনে ধাক্কা দেন। এতে আব্দুল সত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, একই মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পথচারী ওবায়দুর খন্দকার ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন