বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাবতলীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

গাবতলীতে বাসের চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।

গাবতলীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।

তাত্ক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এদিন সকালে চাঁদনী ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন