শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় ৩ কিশোর নিহত

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় ৩ কিশোর নিহত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন পূর্ব চরবাটা ইউনিয়নের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন, মো. কামাল উদ্দিনের ছেলে আব্দুল করিম (১৭) এবং জসিম উদ্দিনের ছেলে ওমর ফারুক (১৮)। নিহত আব্দুল করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, করিম, শাহাদাত ও ওমর তিন বন্ধু একটি মোটরসাইকেলে কাঞ্চন বাজার থেকে ভূঁইয়ারহাট বাজারে যাচ্ছিলেন। পথে একটি নির্মাণাধীন ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এরপর এটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক করিম ও শাহাদাতকে মৃত ঘোষণা করেন। ওমরকে জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন