শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ওয়াশিংটনে জিমে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

ওয়াশিংটনে জিমে বন্দুক হামলায় একজন নিহত, আহত চারজন।

ওয়াশিংটনে জিমে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির লোগান সার্কেলে একটি জিমে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন এবং চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, হামলাকারীকে ওই এলাকার একটি অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ করা হয়। হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘণ্টা পরে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, হামলাকারী ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দা এবং হামলার শিকার জিমের সদস্য ছিলেন। আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এখনো পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। উল্লেখ্য, হামলাস্থল হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত। এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হন এবং আরেকজন আহত হন।

বিজ্ঞাপন