রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ করতে দুই সিটি করপোরেশনের উদ্যোগ

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করতে দুই সিটি করপোরেশন বিশেষ উদ্যোগ নিয়েছে।

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ করতে দুই সিটি করপোরেশনের উদ্যোগ

ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন।

দক্ষিণ সিটিতে ময়লা ফেলার জন্য নতুন ডাস্টবিন বসানোর কাজ শুরু হয়েছে। এই ডাস্টবিনগুলো ফাইবার রেজিনের তৈরি, যা চুরি হওয়ার ঝুঁকি কমায়। পাইলট প্রকল্প হিসেবে ৩০০টি ডাস্টবিন বসানো হবে, যা পরবর্তীতে ৩ হাজারে পৌঁছাবে। দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, নগরবাসী সচেতন হলে পরিবেশ দূষণ কমে যাবে।

উত্তর সিটি করপোরেশনও ঢাকাকে ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ করার লক্ষ্যে কাজ শুরু করেছে। শনিবার মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

দুই সিটি করপোরেশনের প্রশাসকরা জানান, সরকারি সম্পদ রক্ষা ও সঠিক জায়গায় ময়লা ফেলার মানসিকতা গড়ে উঠলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

বিজ্ঞাপন