রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যুর পর ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ঘোষণা।

চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় ৯ শ্রমিকের মৃত্যুর পর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)।

শনিবার (১৫ আগস্ট) বিএসআরবির মহাপরিচালক এএসএম শফিউল আলম তালুকদার এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, "শুক্রবারের (১৪ আগস্ট) ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে ফেরদৌস স্টিলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত শিপইয়ার্ডটি পুরোপুরি বন্ধ থাকবে।"

গত শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার শিপইয়ার্ডে নোঙর করা একটি পুরোনো জাহাজের ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৯ শ্রমিক মারা যান।

দুর্ঘটনাকবলিত জাহাজটি ‘এমটি রাসি’ নামে পরিচিত, যার দৈর্ঘ্য ২৮০ মিটার এবং প্রস্থ ৪৩ মিটার। এই জাহাজটি গত বছরের জুলাই মাসে চট্টগ্রামে নোঙর করা হয় এবং ১৩ জুলাই ভাঙার জন্য ইয়ার্ডে আনা হয়।

এদিকে, হংকং কনভেনশন সনদপ্রাপ্ত এই শিপইয়ার্ডে সুরক্ষাজনিত বিধান অমান্য করার অভিযোগও পাওয়া গেছে। এই ঘটনার পর বিএসআরবি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন