মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে সরকার।

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং সাপের কামড় থেকে সুরক্ষার জন্য অ্যান্টিভেনম সব জায়গায় পৌঁছানো হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বন্যা কবলিত অঞ্চলে এখনো কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি। আদ্ব-দ্বীন হাসপাতাল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতালের অনেক কিছু সংস্কার করা হচ্ছে। পরবর্তীতে হাসপাতাল পরিদর্শন করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন