সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে ৪ জন নিহত
জাতীয়

রাজধানীতে বৃষ্টিপাত, নগরবাসী ভোগান্তিতে

রাজধানী ঢাকায় বৃষ্টিপাতের কারণে নগরবাসী ভোগান্তিতে পড়েছে।

রাজধানীতে বৃষ্টিপাত, নগরবাসী ভোগান্তিতে

রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনের মতো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে, যা নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভোর থেকে আবহাওয়া ছিল থমথমে। বাতাসে আর্দ্রতা ও গুমোট পরিবেশের কারণে গরম অনুভূত হচ্ছিল। সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে মিরপুর, মতিঝিল, কারওয়ানবাজার, ধানমন্ডি ও মগবাজারের দিকে যানজট দেখা দেয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান থাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। অফিসগামীদের জন্য বাড়তি ভাড়া গুনতে হচ্ছে কর্মস্থলে পৌঁছাতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো স্থগিত করেছে এবং অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে। বৃষ্টির কারণে খেটে খাওয়া মানুষও চরম বিপাকে পড়েছেন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন