মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকায় ভারী বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, পুলিশ সতর্ক করেছে

ঢাকায় ভারী বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পুলিশ জনসাধারণকে সতর্ক করেছে।

ঢাকায় ভারী বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, পুলিশ সতর্ক করেছে

ঢাকায় ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে অনুরোধ জানানো হয়েছে।

আজ সোমবার সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত একটি বার্তায় জানানো হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে বিভিন্ন সড়কের নিচু স্থানগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পুলিশের বার্তায় বলা হয়, বনানী কবরস্থানের পিরে ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের ইনকামিং এবং আউটগোয়িং উভয় দিকেই কিছুটা জলাবদ্ধতা রয়েছে, যা যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে।

এছাড়াও, বনানী /কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র‍্যাম্পের প্রান্তে হালকা পানি জমেছে, ফলে যান চলাচল ধীর গতিতে চলছে।

ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকার কারণে মিরপুর ডিওএইচএস এবং কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারগামী যানবাহন ধীর গতিতে চলাচল করছে।

যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমা এবং ঢাকা ওয়াসার পাইপ লাইনিং কাজের জন্য যান চলাচলে সমস্যা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচল করার জন্য আবারও অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন