মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
জাতীয়

ইউএস-বাংলা এয়ারলাইনসে যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা

ইউএস-বাংলা এয়ারলাইনস ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগে ২১টি নতুন বোয়িং যুক্ত করছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসে যুক্ত হচ্ছে ২১টি নতুন বোয়িং, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের বহর সম্প্রসারণের জন্য প্রায় ১৪ হাজার কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এই বিনিয়োগের আওতায় ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ যুক্ত হবে, যা এয়ারলাইনসটির মোট উড়োজাহাজের সংখ্যা ৪৬টিতে পৌঁছাবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঠানো ইউএস-বাংলার চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বিশ্বের শীর্ষ পাঁচটি এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের কাছ থেকে লিজের মাধ্যমে উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে।

২০২৭ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে ইউএস-বাংলার। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আগামী ২৯ জুলাই রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ বিনিয়োগ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন।

ইউএস-বাংলার ভাষ্য অনুযায়ী, এটি বাংলাদেশের বেসরকারি এভিয়েশন খাতে অন্যতম বড় বিনিয়োগ। নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজে আন্তর্জাতিক মানের কেবিন ইন্টেরিয়র ও আধুনিক ওয়্যারলেস ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম থাকবে, যা যাত্রীদের স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ ব্যবহার করে বিনোদনের সুযোগ দেবে।

প্রতিটি উড়োজাহাজে ইন-ফ্লাইট ওয়াই-ফাই সুবিধা থাকবে, যা যাত্রীদের আকাশে ভ্রমণের সময় ইন্টারনেট ব্যবহার ও ফোন কল করার সুযোগ দেবে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক রুট বাড়ানোর পাশাপাশি বিদ্যমান গন্তব্যগুলোতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হবে।

এ উদ্যোগের ফলে পাইলট, প্রকৌশলী, কেবিন ক্রু ও কারিগরি জনবলসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে ইউএস-বাংলার বহরে রয়েছে ২৫টি উড়োজাহাজ, যার মধ্যে ৯টি বোয়িং ৭৩৭-৮০০।

বিজ্ঞাপন