শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার (১৭ জুন) তদন্ত সংস্থায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, যা কিছু হয়েছে তা উপরের নির্দেশে করা হয়েছে। তদন্ত কর্মকর্তাদের সামনে সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেন যে এগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্য প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।