বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শাপলা চত্বরে গণহত্যার মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ লতিফ সিদ্দিকীকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এছাড়া, আগামী ১৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বেলা সাড়ে ১২টার দিকে লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বুধবার সন্ধ্যায় গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, লতিফ সিদ্দিকীসহ ৪১ জনের বিরুদ্ধে ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী ২০১৪ সালে হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। তিনি মুক্তিযোদ্ধা এবং পাঁচবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে মন্ত্রী হওয়ার পর, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন