মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মির্জা ফখরুল: কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, প্রধানমন্ত্রী আশা জাগাচ্ছেন

মির্জা ফখরুল বলেন, সরকারের ৫ মাসে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, তবে প্রধানমন্ত্রী আশা জাগাচ্ছেন।

মির্জা ফখরুল: কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, প্রধানমন্ত্রী আশা জাগাচ্ছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ মাসের সরকার পরিচালনায় কাঙ্ক্ষিত পরিবর্তনের কিছুই হয়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনের আশা জাগাচ্ছেন।

আজ বৃহস্পতিবার তথ্য ভবনে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশ হবে অস্প্রায়দিক ও মেধাবীদের।"

একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যে নিহিত। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াতে একথা স্মরণ রাখতে হবে।" তিনি উল্লেখ করেন, "যখনই অন্যায় জনগণকে শোষণ করে, রক্তাক্ত করে; তখনই স্বাধীনতার উজ্জ্বল চেতনা অনির্বাণ হয়ে উঠে।"

শহীদদের স্বপ্নের বাংলাদেশের বাস্তবায়ন এ সরকারের হাত ধরে হবে এবং সেটি খুব দ্রুতই হবে বলে মন্তব্য করেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বিজ্ঞাপন