শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনাকে দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী জানান, দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।

শেখ হাসিনাকে দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ঢোকামাত্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, "শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন সেটি মুখ্য নয়। দেশের সীমানায় প্রবেশ করা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন সরকার খতিয়ে দেখবে।

মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের তদন্ত হবে এবং তার পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনে নির্বাচন হবে, তবে সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন হতে পারে।

বিজ্ঞাপন