শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে মৌলভীবাজারে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর শুরু

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ বুধবার সকাল ৯টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর তিনি সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সফরের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ এবং জনসভা রয়েছে। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।

সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছে দুপুর ১টায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজারে উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সেখান থেকে প্রধানমন্ত্রী দুসাই রিসোর্টে দলীয় নেতাদের সঙ্গে আয়োজিত এক সভায় অংশ নেবেন। বিকেলে ঢাকায় ফেরার উদ্দেশ্যে আবারও সিলেটের পথে রওনা দেবেন।

গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এটি তারেক রহমানের মৌলভীবাজারে প্রথম সফর। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনি প্রচারাভিযানে তিনি মৌলভীবাজার গিয়েছিলেন।

বিজ্ঞাপন