শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, মৌলভীবাজার সফরে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন, মৌলভীবাজার সফরে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, মৌলভীবাজার সফরে যাচ্ছেন

আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

বেলা সোয়া ১০টার দিকে সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসযোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। মৌলভীবাজার পৌঁছে, দুপুর ১ টায় শ্রীমঙ্গল এবং ২ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনব্যাপী সফরের মূল কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। এরপর, বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে বিশ্রাম শেষে রাজনৈতিক সভায় যোগ দেয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলাজুড়ে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বইছে।

বিজ্ঞাপন