রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু
জাতীয়

ডা. মওদুদ হোসেন আলমগীর বিসিপিএস-এর সভাপতি নির্বাচিত

ডা. মওদুদ হোসেন আলমগীর বিসিপিএস-এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

ডা. মওদুদ হোসেন আলমগীর বিসিপিএস-এর সভাপতি নির্বাচিত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) বিসিপিএসের নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক কোহিনূর বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি পদে ডা. নূরউদ্দীন আহমদ, সহসভাপতি পদে ডা. লুৎফুল আজিজ, কোষাধ্যক্ষ পদে ডা. সেহরীন ফরহাদ সিদ্দিকা এবং সচিব পদে ডা. ইমতিয়াজ ফারুক নির্বাচিত হয়েছেন।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য (১) হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. কাজী দীন মোহাম্মদ। নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এদিকে, নির্বাচনে সদস্য (২) পদের বিপরীতে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নিয়ম অনুযায়ী এই পদটিতে পরবর্তীতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানায় বিসিপিএসের নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন