শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামের সীমান্তে মানবেতর অবস্থানে ৯ পুশইন শিকার

কুড়িগ্রামের সীমান্তে ৯ জন পুশইন শিকার মানবেতর অবস্থানে রয়েছেন।

কুড়িগ্রামের সীমান্তে মানবেতর অবস্থানে ৯ পুশইন শিকার

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় দুইদিন ধরে মানবেতর দিন কাটাচ্ছেন ৯ জন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।

রোববার ভোরে গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এই ঘটনার পর তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টির সুরাহা হয়নি। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।

পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে এবং টহল বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন