মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

রাজশাহীর বানেশ্বর আম হাট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আম হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় তিনি হাটে এসে বিভিন্ন আমের আড়ত ও দোকান ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রদূত হাটে বিক্রি হওয়া বিভিন্ন জাতের আম সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, রাজশাহী সফর তাঁর জন্য বিশেষ একটি অভিজ্ঞতা। তিনি বলেন, "এটি আমার প্রথম রাজশাহী সফর রাষ্ট্রদূত হিসেবে। ২০২০ সালে আমি এখানে এসেছিলাম, তবে এবার আমের মৌসুমে এসেছি।"

রাষ্ট্রদূত আরও বলেন, "আমি যুক্তরাষ্ট্রের একটি কৃষিপ্রধান অঙ্গরাজ্য থেকে এসেছি। কোনো পণ্য যেখানে উৎপাদিত হয়, সেখানে গিয়ে সেটি দেখার অভিজ্ঞতার তুলনা হয় না।" তিনি বাংলাদেশের আম রফতানির সম্ভাবনা প্রসঙ্গে বলেন, "আমেরিকানরা আম খুব পছন্দ করে।"

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বেশিরভাগ সময় হিমায়িত আম পাওয়া যায় এবং বাংলাদেশের মতো তাজা আম সেখানে সহজে পাওয়া যায় না। রাষ্ট্রদূত কোল্ড চেইন বা আধুনিক হিমাগার ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন, যা আমের রফতানি বাড়াতে সহায়ক হবে।

হাটে উপস্থিত ব্যবসায়ীরা জানান, মার্কিন রাষ্ট্রদূতের সফর তাদের জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে রাজশাহীর আম আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিতি লাভ করবে এবং বিদেশি বাজারে এর চাহিদা বাড়বে।

বিজ্ঞাপন