রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, "প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়া ছাড়া কোনো মন্তব্য করা যাবে না।"
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তাহসিফ সাউরি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।
তিনি ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসেন। তাহসিফের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।