বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে 'স্নাইপার' মন্তব্যে যুবক গ্রেফতার

প্রধানমন্ত্রীর সফর নিয়ে 'স্নাইপার' মন্তব্যের কারণে যুবক আবু বক্কর সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে 'স্নাইপার' মন্তব্যে যুবক গ্রেফতার

রাজশাহী সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে ফেসবুকে 'স্নাইপার' সংক্রান্ত মন্তব্য করা আবু বক্কর সিদ্দিকী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এসআরবি-৫ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

আবু বক্করকে আটক করার পর পুলিশে হস্তান্তর করা হয়, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে রুয়েটের একটি বাসে নগরীতে প্রবেশ করেন। এ সময় রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। চলন্ত বাস থেকে প্রধানমন্ত্রীও হাত নেড়ে জবাব দেন।

প্রধানমন্ত্রীর সফরকালে ব্যবহৃত বাস নিয়ে 'দ্য বিউটি অব রাজশাহী' নামের একটি ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, 'সবই বুঝলাম। রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন?' পোস্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বহনকারী বাসের ছবি যুক্ত করা হয়।

এই পোস্টে 'স্নাইপার' মন্তব্যের কারণে আবু বক্কর সিদ্দিকী আলোচনায় আসেন।

বিজ্ঞাপন