বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে পূজা নিয়ে আওয়ামী লীগ ও গুপ্তদের কোনো ষড়যন্ত্র সফল হতে পারেনি।
তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধ সচেতনামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন। রিজভী জানান, সনাতন ধর্মালম্বীরা এবারের দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পালন করেছেন।
রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন, যা প্রমাণ করে যে, অপপ্রচারে এই দুই দলের সঙ্গে প্রতিযোগিতায় কেউ টিকে থাকতে পারবে না।
তিনি দাবি করেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি বিচ্যুত হয়নি। এ সময় রিজভী বিনা পয়সায় ডেঙ্গু টেস্ট করার নির্দেশনা সম্পর্কে বলেন, সব সরকারি হাসপাতালে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
রিজভী বলেন, হাসপাতাল থেকে কেউ যেন বিনা পরীক্ষায় ফেরত না যায়, তা নিশ্চিত করতে হবে।