শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নতুন পরিকল্পনা

রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকারের নতুন পরিকল্পনার ঘোষণা।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নতুন পরিকল্পনা

রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সংসদে এক প্রশ্নোত্তরে বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

মন্ত্রী জানান, স্বল্পমেয়াদী পরিকল্পনার আওতায় রাজধানীর নর্দমা ও খাল থেকে পলি-বর্জ্য অপসারণ, পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন, ক্যাচপিট স্থাপন এবং ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া দল গঠন করা হয়েছে।

মধ্যমেয়াদে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ উন্নয়ন এবং জিয়া সরণি ও শ্যামপুর খালের আউটলেট নির্মাণের কাজ চলছে।

দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রায় ৫০ কিলোমিটার খাল উন্নয়ন, নতুন ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা, পাম্প স্টেশন স্থাপন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন