বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজধানীর বাসে ভাড়া বৃদ্ধির অভিযোগ, সরকারের নির্দেশনা উপেক্ষিত

রাজধানীর লোকাল বাসে সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

রাজধানীর বাসে ভাড়া বৃদ্ধির অভিযোগ, সরকারের নির্দেশনা উপেক্ষিত

রাজধানীতে লোকাল বাসে সরকার নির্ধারিত ভাড়া উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীরা জানিয়েছেন, অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।

মঙ্গলবার, সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১৭ পয়সা বাড়ানোর নির্দেশনা দেয়। তবে, দূরপাল্লার বাসে এখনও আগের ভাড়াই নেওয়া হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিআরটিএ নতুন ভাড়ার তালিকা দিলে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর হবে।

নতুন ভাড়া চালুর প্রথম দিন বুধবার, যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা অভিযোগ করেন, তেলের দাম বৃদ্ধির পর থেকেই বিভিন্ন রুটের বাসে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এক যাত্রী বলেন, ‘আমরা তো কোনো ব্যবসা করি না। আমাদের ইনকাম তো আর বাড়ে নাই।’

অন্য একজন যাত্রী জানান, ‘রেগুলার ভাড়া ২০ টাকার জায়গায় অলরেডি তারা ৫ টাকা অতিরিক্ত নেওয়া শুরু করেছে।’

দূরপাল্লার বাসের মালিক ও শ্রমিকরা জানান, বিআরটিএ থেকে নতুন ভাড়ার তালিকা না পাওয়ায় তারা আগের ভাড়াই নিচ্ছেন। মহাখালী বাস টার্মিনালের একটি পরিবহনের কাউন্টার ম্যানেজার বলেন, ‘আমাদের কাছে নতুন কোনো নির্দেশনা এখনো আসে নাই।’

একটি পরিবহনের মালিক জানান, ‘ভাড়া এখনো বাড়াইনি। বিআরটিএর অনুমোদন আসলে ভাড়া বাড়াব।’ সাধারণ মানুষের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়ার বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় বাড়াবে।

বিজ্ঞাপন