ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত চিঠিতে অনাপত্তি সনদগুলো বাতিল করা হয়েছে।
বেনাপোল বন্দর মৎস্য পরিদর্শক জানিয়েছেন, গতকাল থেকে ভারতীয় কোনো ইলিশের চালান বাংলাদেশে আসেনি। তবে অন্যান্য মাছের আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে, হঠাৎ ইলিশ আমদানি বন্ধ হওয়ায় ক্ষতির মুখে পড়ার দাবি করেছেন ব্যবসায়ীরা। তারা জানান, এই পরিস্থিতিতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।