মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ নবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, চুক্তিতে যা আছে তাই থাকবে। বাংলাদেশ মনে করে, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে।

সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ডিসেম্বরের ১২ তারিখ মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছেন এই চুক্তি নিয়ে কাজ করার জন্য। আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে গঙ্গাচুক্তির মেয়াদ শেষ হলে আবার নবায়ন হবে বলে আশা করে বাংলাদেশ। গঙ্গাচুক্তি যা আছে তাই থাকবে বলেও আশা করে বাংলাদেশ।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্যের প্রেক্ষিতে, শামা ওবায়েদ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা আছে। আলাপ আলোচনার মাধ্যমে এসবের সমাধান করতে হবে। এটাই ডিপ্লোম্যাসি।’

তিনি জানান, বাংলাদেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন