বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কুশল বিনিময়।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ড. খলিলুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কুশল বিনিময় হয়েছে।

এ আলাপচারিতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ভাষণের পর সংক্ষিপ্তভাবে কুশলটি বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন