বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নৈশভোজে অংশগ্রহণ ট্রাম্প দম্পতির আমন্ত্রণে

প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে ট্রাম্প দম্পতির নৈশভোজে অংশগ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নৈশভোজে অংশগ্রহণ ট্রাম্প দম্পতির আমন্ত্রণে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে নিউইয়র্কে একটি নৈশভোজে অংশগ্রহণ করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে মঙ্গলবার রাতে স্থানীয় সময় নিউইয়র্কের বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এই নৈশভোজের আয়োজন করা হয়। বিশ্বনেতাদের সম্মানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে একটি প্রাতরাশের আয়োজন করেন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।

বিজ্ঞাপন