রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ট্রাম্পের প্রেস উইংয়ের ব্যাখ্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে ট্রাম্পের প্রেস উইংয়ের ব্যাখ্যা ও অপপ্রচারের প্রতিবাদ।

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ট্রাম্পের প্রেস উইংয়ের ব্যাখ্যা

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি রিসেপশনের আয়োজন করেন। নিউইয়র্কে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

হোয়াইট হাউস থেকে সম্প্রতি ওই রিসেপশনের অংশগ্রহণের ছবি প্রকাশ করা হয়, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতর থেকেও জনসাধারণের জন্য প্রকাশ করা হয়। তবে, এই ছবিটি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রেস উইং জানায়, অপপ্রচারকারীরা মূল ছবির সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করে সেটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করছে। ওই এআই-জেনারেটেড ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ছবি মিথ্যা দাবি করার পাশাপাশি এআই-জেনারেটেড ছবিটিকে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। আলবেনিয়াভিত্তিক সংবাদ মাধ্যম Pamfleti.net-এর ২ অক্টোবর ২০২৬-এর প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ট্রাম্পের কথিত ছবিটি যাচাই করে এআই-জেনারেটেড/ম্যানিপুলেটেড হিসেবে প্রমাণিত করা হয়।

এতে স্পষ্ট হয় যে, অপপ্রচারকারীরা এআই-জেনারেটেড ছবির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের ছবিটিকে বিতর্কিত করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন