শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি সরকার কোনো অন্যায়কে ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

বিএনপি সরকারের প্রতিমন্ত্রী টুকু আইনশৃঙ্খলা ও মাদক নির্মূলের বিষয়ে কথা বলেছেন।

বিএনপি সরকার কোনো অন্যায়কে ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। তিনি জানান, "কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না।"

আজ শনিবার সকালে টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ টাঙ্গাইল আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায় এবং মাদককে কীভাবে সমাজ থেকে দূর করা যায়, এসব বিষয়ে কাজ চলছে।" তিনি আরও বলেন, সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে, সেজন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, "কমিউনিটি পুলিশিংয়ে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। সকলে মিলে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে চাই।"

প্রতিমন্ত্রী বলেন, "মাদক নির্মূলের জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবন করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।"

তিনি রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "মাদকের ব্যাপারে কোনো তদবির চলবে না। সচেতনতা বাড়াতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।"

প্রতিমন্ত্রী টুকু জানান, "আমরা সামাজিকভাবে এটিকে আন্দোলন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এটি গড়ে তুলতে সক্ষম হব।"

বিজ্ঞাপন