মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নেই, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার স্থানীয় সময় রাত ৯টায় ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী সোমবার সন্ধ্যা ছয়টায় নিউইয়র্কে পৌঁছান।

হুমায়ুন কবির বলেন, সফরের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান হওয়ায় আলাদা দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ নেই।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন।

বিজ্ঞাপন