রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
রাজনীতি

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ফিরেছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। পাঁচ দিনের নিউইয়র্ক সফরে গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা প্রত্যাবাসনসহ আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি। সফরকালে মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন