মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের নেতারা।

রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) নেতারা। সোমবার বেলা ১১টায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সাক্ষাতে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

বিজ্ঞাপন