মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের হুঁশিয়ারি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের হুঁশিয়ারি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের হুঁশিয়ারি

ভর্তুকির বোঝা কমানোর অজুহাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি জনগণের ভোগান্তি সৃষ্টি করছে, যা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি আজ বিকেলে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে এ কথা বলেন।

পরওয়ার বলেন, ‘রাষ্ট্র কোনো কোম্পানি নয় যে তা ব্যবসায়িক লাভ-লোকসানের হিসাব দিয়ে পরিচালনা করতে হবে। রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থকেও অগ্রাধিকার দিতে হবে।’

তিনি অভিযোগ করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার শক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে। ‘ক্ষমতা ধরে রাখার স্বার্থে জনগণের ওপর চাপ সৃষ্টি করা জনগণ কোনোভাবেই মেনে নেবে না,’ যোগ করেন তিনি।

সমাবেশে পরওয়ার গণভোটের রায় ও সংবিধান সংশোধনের দাবি জানান। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করে জামায়াতকে মোকাবিলার চেষ্টা করে কোনো লাভ হবে না। অতীতেও যারা এ ধরনের চেষ্টা করেছে, তারাও সফল হয়নি।’

বিজ্ঞাপন