বাংলাদেশে জ্বালানি তেলের দাম অন্য দেশের তুলনায় অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, "বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম।" তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানিতে ভর্তুকি দেওয়া হচ্ছে।
তিনি জানান, মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেল কিনতে ২৫০ টাকা খরচ হচ্ছে এবং দাম সমন্বয় করার পরও প্রতি লিটারে ৭০ টাকার লোকসান হচ্ছে।
সরকার জ্বালানি সংকট নিরসনে আন্তরিকভাবে কাজ করছে বলেও দাবি করেন রিজভী। তিনি বলেন, "দেশে অস্থিতিশীলতার জন্য কৃত্রিমভাবে অরাজকতা তৈরির চেষ্টা চলছে।"
রিজভী আরও বলেন, "সামাজিক উন্নয়ন কর্মসূচি ও জনকল্যাণমূলক পদক্ষেপ ভিন্নখাতে নিতে ষড়যন্ত্র করা হচ্ছে।"
তিনি বিরোধীদের কাছ থেকে জ্বালানি সংকটের সমাধানের আশা ব্যক্ত করেন এবং বলেন, "লংমার্চে বিএনপির বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা কাম্য নয়।"
রিজভী প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের স্যাবোটেজের চেষ্টা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।