শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি শপথ গ্রহণের প্রস্তুতি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি শপথ গ্রহণের প্রস্তুতি

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ গ্রহণ করবেন।

শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। অতিথিরা বিকেল থেকেই বঙ্গভবনে আসতে শুরু করেছেন, ফলে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এই শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথি অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণে গত ২৪ জুলাই ইস্তফা দেন। এরপর সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন