রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মেলানিয়া ট্রাম্পের শিশু কল্যাণ উদ্যোগে জুবাইদা রহমানের স্বাগত

মেলানিয়া ট্রাম্পের নতুন শিশু কল্যাণ উদ্যোগে জুবাইদা রহমানকে স্বাগত জানানো হয় নিউইয়র্কে।

মেলানিয়া ট্রাম্পের শিশু কল্যাণ উদ্যোগে জুবাইদা রহমানের স্বাগত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে নিউইয়র্কে একটি বিশেষ মানবিক বৈঠক আয়োজন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সহধর্মিণীদের সম্মানার্থে আমন্ত্রণ জানানো হয়।

মেলানিয়া ট্রাম্প তাঁর নতুন মানবিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ (Fostering the Future Together) উন্মোচন করেন, যা শিশু কল্যাণের ওপর কেন্দ্রিত। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন এবং মেলানিয়া তাঁকে স্বাগত জানান।

বৈঠকে মেলানিয়া শিশুদের নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একটি সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে হলে শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার বিকল্প নেই।”

ফার্স্ট লেডিদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দিয়ে মেলানিয়া বলেন, “বিশ্বের প্রতিটি কোণে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে হবে।”

এছাড়া, তিনি অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের প্রতি উদাত্ত আহ্বান জানান এই শিশু কল্যাণ আন্দোলনকে ছড়িয়ে দিতে এবং বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে। মেলানিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসা পাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে।

বিজ্ঞাপন