রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ৬৯ শ্রমিক উদ্ধার

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ৬৯ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে অগ্নিকাণ্ড, ৬৯ শ্রমিক উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌণে ৩টার দিকে ফকির মার্কেটের ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় সোয়া তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭তলা ভবনের ৩য় তলায় আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। ভোগড়ার মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঢাকা ও আশেপাশের আরও ৭টি ইউনিট যোগ দেয়।

আগুন লাগার পর কারখানার শ্রমিকেরা আতঙ্কিত হয়ে ছাদে চলে যান এবং নিচে দৌড়ে আসেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদ থেকে ৬৯ জন শ্রমিককে নিরাপদে নামিয়ে আনেন।

ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ জানান, শুরুতে পানির কিছুটা স্বল্পতা ছিল, তবে পরে আশেপাশের ভবন ও পানিবাহী গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন